• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কারাগারে বন্দিদের জন্য চালু হচ্ছে ক্যাশলেস সুবিধা

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য টাকা জমা দেওয়া ও ক্যান্টিন সুবিধা গ্রহণ প্রক্রিয়া সহজ করতে ক্যাশলেস সিস্টেম চালু করেছে কারা অধিদফতর। এই লক্ষ্যে সোনালি পেমেন্ট গেটওয়ের সঙ্গে এক চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে বন্দিদের পিসিতে (প্রিজনার্স ক্যাশ অ্যাকাউন্ট) টাকা জমা দেওয়ার প্রক্রিয়া ডিজিটাল ও সহজ হবে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) কারা অধিদফতরের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি সই হয়।   

কারা অধিদফতর জানায়, নতুন এই ব্যবস্থার ফলে বন্দিদের স্বজনরা এখন সহজেই অনলাইনের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। এতে কারাগারে সরাসরি উপস্থিত হয়ে টাকা জমা দেওয়ার ঝামেলা কমবে এবং সময় ও খরচ দুই-ই সাশ্রয় হবে। 

এছাড়া ক্যান্টিন সুবিধা গ্রহণেও স্বচ্ছতা বাড়বে এবং নগদ লেনদেন কমে যাওয়ায় অনিয়মের সুযোগ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

ডিজিটাল এই সেবা ধাপে ধাপে আরও সম্প্রসারণ করা হবে, যাতে কারাগার ব্যবস্থাপনা আধুনিক ও সময়োপযোগী হয়ে ওঠে। 

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত