• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সারাহ কুক

ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পি.এম.
ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, ২০২৫ সালের জুন থেকে যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যক্তিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব)’ আয়োজিত ‘ডিকাব টক’-এ তিনি এ তথ্য জানান।

সারাহ কুক বলেন, জব্দ হওয়া অর্থ ফেরত আনা একটি জটিল আইনি প্রক্রিয়া, যা সম্পন্ন করতে শক্তিশালী প্রমাণ প্রয়োজন। এটি কোনো তাৎক্ষণিক বিষয় নয়; নির্ধারিত আইনগত পদ্ধতির মাধ্যমেই তা ফেরত আনতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার অখণ্ডতা ও আইনের শাসন বজায় রাখার অংশ হিসেবেই যুক্তরাজ্য এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। তবে অর্থ ফেরত পেতে হলে সংশ্লিষ্ট পক্ষকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

তিনি আরও জানান, অবৈধ অর্থায়ন দমনে সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য আগামী গ্রীষ্মে লন্ডনে ‘ইলিসিট ফিন্যান্স সামিট’ আয়োজন করবে। এতে বাংলাদেশের অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের মতপার্থক্য প্রসঙ্গে ব্রিটিশ হাইকমিশনার বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই এর সমাধান হওয়া উচিত।

জুলাই গণ-অভ্যুত্থানের পর যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া ব্যক্তিদের ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, যুক্তরাজ্য কোনো নাগরিকের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে না।

তিনি জানান, অর্থনৈতিক সংস্কার ও রপ্তানি বহুমুখীকরণসহ বিভিন্ন খাতে যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করে আসছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, এতে বাংলাদেশ ও যুক্তরাজ্য উভয়ই প্রভাবিত হচ্ছে এবং পরিস্থিতি নিরসনে যুক্তরাজ্য পর্দার আড়ালে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য দেন।

ভিওডি বাংলা/আরকেএইচ/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী