• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি কাণ্ডে পাঁচ কর্মচারীকে শোকজ

ভিওডি বাংলা ডেস্ক    ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত

জালিয়াতির মাধ্যমে দলিল গ্রহণের অভিযোগে রাজধানীর রূপনগর এলাকার একটি পুনর্বাসন নথি ঘিরে বড় ধরনের অনিয়মের ঘটনা সামনে এসেছে। এ ঘটনায় পাঁচজন কর্মচারীকে শোকজ করা হয়েছে এবং পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রূপনগর ১৯/২ এলাকার ৯/১ নম্বর পুনর্বাসন নথিটি জাল-জালিয়াতির মাধ্যমে আমমোক্তার দলিল হিসেবে গ্রহণ করার অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পাঁচজন কর্মচারীকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চারজন বহিরাগতকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলাটি দায়ের করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী মো. জাহিদুল হুদা। তিনি বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেহেতু বিষয়টি বর্তমানে তদন্তাধীন, তাই অভিযুক্তদের নাম আপাতত প্রকাশ করা হয়নি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী