• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, কমলাপুর পাম্প স্টেশন চালু করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক    ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫১ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীতে রাতভর টানা বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

(বুধবার ২৯ এপ্রিল) সংস্থাটি জানায়, নগরীর নিম্নাঞ্চলগুলোতে পানি জমে পড়ায় তা দ্রুত অপসারণে কমলাপুর পাম্প স্টেশন চালু করা হয়েছে। পাম্পের মাধ্যমে জমে থাকা পানি নিষ্কাশন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।

ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাম্প স্টেশনটি সার্বক্ষণিক সচল রাখা হয়েছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থা সক্রিয় রেখে পানি দ্রুত অপসারণে কাজ চলছে।

এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আকস্মিক জলাবদ্ধতায় নগরবাসীকে কিছুটা দুর্ভোগ পোহাতে হলেও দ্রুত পানি নামিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী