• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

অর্থনীতি সঠিক পথে, ফল মিলবে শিগগিরই: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পি.এম.
হোটেল সোনারগাঁও-এ ‘জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির ৪৬তম সভা’। ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রীকে ব্যবসাবান্ধব উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সঠিক হাতে রয়েছে এবং এর ইতিবাচক ফল শিগগিরই দেশবাসী দেখতে পাবে।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁও-এ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির ৪৬তম সভা’-য় তিনি এসব কথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ড-এর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সভাপতিত্বে এবং এফবিসিসিআই প্রশাসক আব্দুর রহিম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সভায় শীর্ষ ব্যবসায়ী ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকট, উচ্চ সুদহার এবং নতুন বিনিয়োগে স্থবিরতা বর্তমানে বড় চ্যালেঞ্জ। তাই নতুন বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিদ্যমান ব্যবসা ও শিল্প খাত টিকিয়ে রাখাও এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব। অর্থনীতিকে গতিশীল করতে সরকার ব্যবসায়ী সমাজের মতামতকে গুরুত্ব দেবে।

তিনি জানান, আসন্ন বাজেটে বেসরকারি খাতের প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হবে। দেশের অর্থনীতিকে চাঙা করা এখন শুধু অর্থনৈতিক নিরাপত্তার জন্য নয়, সামগ্রিক উন্নয়নের স্বার্থেও জরুরি। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া নতুন সরকার বেসরকারি খাতের প্রস্তাবগুলো কীভাবে বাজেটে অন্তর্ভুক্ত করা যায়, সে লক্ষ্যেই এ আলোচনা আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ব্যাংকিং ব্যবস্থা ও লজিস্টিক খাতেও উল্লেখযোগ্য সমস্যা রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাত থেকে নির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব আশা করছে সরকার।

কর-জিডিপি অনুপাত বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি বৃদ্ধি না পেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে না। রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী