• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা মালয়েশিয়া-চীন সফর দেশের মানুষের স্বার্থে: প্রধানমন্ত্রী গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

রাজৈরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গারদী নদীরপাড় এলাকায় এক ইতালি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির প্রধান গেটের কেচি গেট কেটে ভেতরে প্রবেশ করে এ লুটপাট চালায় বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা প্রথমে ঘরের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে ঢুকে গৃহকর্ত্রী নাহিদা বেগমের কক্ষে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা পরিবারের অন্যান্য সদস্যদেরও ভয়ভীতি ও মারধরের মাধ্যমে নিয়ন্ত্রণে নেয়।

এরপর ডাকাতদল পুরো বাড়িতে তাণ্ডব চালিয়ে আলমারি ও ওয়ারড্রব ভেঙে মূল্যবান সামগ্রী লুট করে নেয়। ভুক্তভোগী নাহিদা বেগম জানান, ডাকাতরা প্রায় ১৩টি আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় সাড়ে চার লাখ টাকা, ৫টি স্মার্টফোন, একটি আইফোন ও একটি বাটন ফোন নিয়ে যায়। এছাড়া বাড়িতে থাকা গুরুত্বপূর্ণ ডিভাইস ও তথ্য নষ্ট করার উদ্দেশ্যে তারা দোতলার সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে যায়।

ঘটনার সময় বাড়িতে থাকা অন্যান্য সদস্যরা আতঙ্কে চিৎকার করলে ডাকাতরা দ্রুত কাজ শেষ করে স্থান ত্যাগ করে বলে জানান স্থানীয়রা। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী পরিবারের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত ডাকাতি। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি লুট হওয়া সম্পদ উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শিবচর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তে কাজ চলছে।”

এদিকে এই ঘটনার পর স্থানীয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারকৃত মাদক কারবারি
ফরিদপুরে ২৬ লাখ টাকার মাদকসহ কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ
সড়ক অবরোধ করে বিক্ষোভ
শ্রমিকের মৃত্যু গাজীপুরে সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
সুজন ও আরিফুল। ছবি: ভিওডি বাংলা
পাবনায় চাঁদাবাজির অভিযোগে আটক ২