• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা মালয়েশিয়া-চীন সফর দেশের মানুষের স্বার্থে: প্রধানমন্ত্রী গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

রাজারহাটে অজ্ঞান পার্টির খপ্পরে প্রধান শিক্ষক

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে দিনদুপুরে অজ্ঞান পার্টির খপ্পড়ে পরে এক প্রধান শিক্ষক সাড়ে ১৬ হাজার টাকা খোয়ালেন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজারহাট উপজেলা পরিষদ চত্বর এলাকার সাবরেজিস্টার অফিসের সামনে এই ঘটনাটি ঘটেছে। 

ভূক্তভোগী জানান, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের তাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র বার্ষিক খেলায় গুরত্বর আহত হয়। সে কারণে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ রায় মঙ্গলবার (২৮এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আর্থিক সহযোগীতার জন্য দেখা করতে আসেন। ইউএনও স্যার অফিসে না থাকায় তিনি বাইরে পায়চারি করছিলেন।

দুপুর দেড়টার দিকে রাজারহাট উপজেলা পরিষদ চত্বর এলাকার সাবরেজিস্টার অফিসের সামনে হঠাৎ একটি অটো রিক্সা করে এক ছেলে এসে ৫০টাকার একটি নোট তার নাকের কাছ ধরে। কিছু বুঝে উঠার আগেই ছিনতাইকারী তার প্যান্টের পকেটে থাকা সাড়ে ১৬হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

তিনি অসুস্থ হলে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভূক্তভোগী শৈলেন্দ্র নাথ বলেন, ছেলের কাছে পাঠানোর জন্য সাড়ে ১৬হাজার টাকা নিয়ে ইউএনও স্যারের কাছে এসেছিলাম। কিন্তু উপজেল পরিষদ চত্বরে ছিনতাই হবে এটা বুঝতে পারিনি।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও থানায় অভিযোগ করা হয়েছে। রাজারহাট উপজেলার নবাগত নির্বাহী অফিসার মিজ তানজিলা তাসনিম ও থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, উপজেলা পরিষদ চত্বরে সিসিটিভি রয়েছে। সিসি ফুটেজ দেখে ছিনতাইকারী সহজে চিহিৃত হতে পারে। বিষয়টি গুরত্বের সাথে দেখা হচ্ছে। 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারকৃত মাদক কারবারি
ফরিদপুরে ২৬ লাখ টাকার মাদকসহ কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ
সড়ক অবরোধ করে বিক্ষোভ
শ্রমিকের মৃত্যু গাজীপুরে সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
সুজন ও আরিফুল। ছবি: ভিওডি বাংলা
পাবনায় চাঁদাবাজির অভিযোগে আটক ২