• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জবির আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সেমিফাইনালিস্টকে ব্যাট উপহার দিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার

জবি প্রতিনিধি    ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠা শিক্ষার্থী হাবিবুর রহমানকে ব্যাট উপহার দিয়েছেন ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন।
বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর হাতে ব্যাট তুলে দেওয়া হয়। এ সময় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো শাহরিয়ার হোসেন উপস্থিত থেকে তার হাতে ব্যাট তুলে দেন। 

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা নয়, নেতৃত্বগুণ ও দলগত মানসিকতাও গড়ে তোলে। হাবিবুর রহমানের মতো প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহিত করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করা দরকার। অনেক শিক্ষার্থী সীমিত সুযোগ–সুবিধার মধ্যেও নিজেদের প্রতিভা প্রমাণ করছে। তাদের এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ব্যাট উপহার প্রদানকারী জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, হাবিবুর রহমান টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলে সেমিফাইনালে উঠেছেন, যা প্রশংসনীয়। এমন অর্জনকে স্বীকৃতি দেওয়া হলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ব্যাট পেয়ে হাবিবুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাকে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে। তিনি বিশ্ববিদ্যালয়ের হয়ে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলমান আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন হাবিবুর রহমান। এ টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য