• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা

গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় একটি কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। বুধবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গুজিখাঁ কেরামতিয়া মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা আইনুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলাকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে গ্রামবাসী এ বিক্ষোভের আয়োজন করেন। তারা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ঘটনার তীব্র নিন্দা জানান।

মামলার বাদী মোছা. রেখা বেগম (৩৮), স্বামী মো. সাইদুল ইসলাম, গুজিখাঁ গ্রামের বাসিন্দা। মামলায় বিবাদী করা হয়েছে—আ. কাদির (৩০), মো. সানি মিয়া (২০), আব্দুস সালাম (৫৮), মো. আইনুল হক (৪২) ও মোছা. মিনা আক্তার (৪০)সহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে।

অভিযোগে বলা হয়, গত ১০ এপ্রিল ২০১৬ তারিখে ভোর রাতে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা, ভাঙচুর, মারধর ও নগদ টাকা লুট করে। একই সঙ্গে শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগও আনা হয়। পরে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা। তারা দাবি করেন, সামাজিকভাবে সম্মানিত ব্যক্তি আইনুল হকসহ অভিযুক্তদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন গুজিখাঁ কেরামতিয়া মসজিদের ইমাম এখলাস উদ্দিন নুরী, ফখরুল ইসলাম, মসজিদের খাদেম সাইফুল ইসলাম, তাহের আলী, মো. সুমন এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “আইনুল হক একজন সৎ ও সমাজসেবামূলক ব্যক্তি। তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কখনো তার বিরুদ্ধে কাউকে হয়রানি করার অভিযোগ শুনিনি।”
সমাবেশ থেকে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয় এবং এ ধরনের ‘মিথ্যা মামলার’ বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

ভিওডি বাংলা/হুমায়ুন কবির/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফেনীতে পৃথক ঘটনায় যুবলীগ কর্মী ও এক নারীকে হত্যা
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে পুশ ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
করিডোর হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য যাবে: বাণিজ্যমন্ত্রী