• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি    ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৪ এ.এম.
ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) চতুর্থ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ডাকসুর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান ও কল্যাণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ডাকসুর সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাকে ফিলিস্তিনের স্মারক প্রতীক উপহার দেওয়া হয়।

সভায় ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, দায়িত্ব গ্রহণের পর যে ইতিবাচক পরিবর্তনগুলো সম্ভব হয়েছে, তার পেছনে শিক্ষার্থীদের সহযোগিতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় রেখে একটি জবাবদিহিমূলক ও শিক্ষার্থীবান্ধব ডাকসু গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ডাকসু শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চলছে। তিনি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডাকসু, হল সংসদ, সাধারণ শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে জড়িতদের হল ও অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার এবং আইনগত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া শিক্ষার্থীদের পরিবহন সুবিধা উন্নয়নে আগামী সপ্তাহ থেকে শনিবারের বাস সার্ভিস চালু, শাটল বাসসংক্রান্ত অভিযোগ সমাধান এবং নতুন অত্যাধুনিক বাসসেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। আবাসন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হলের আসন বণ্টনে নীতিমালা প্রণয়ন ও তালিকা প্রস্তুতের ওপর জোর দেওয়া হয়।

সভায় প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপন এবং অপারেটর নিয়োগের প্রস্তাব করা হয়। পাশাপাশি টিচার্স অ্যাসিস্ট্যান্ট শিপ ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট শিপ চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। উচ্চশিক্ষা সংক্রান্ত ভেরিফিকেশন ফি কমানোর প্রস্তাব বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে উপাচার্য জানান।

ক্যাম্পাসে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে হলপাড়ায় ফার্মেসি ও সাইকেল গ্যারেজ স্থাপন, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে নিরাপত্তা জোরদার, রিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল গেট স্থাপনসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া কেন্দ্রীয় লাইব্রেরির রক্ষণাবেক্ষণ, কলাভবনে লিফট বৃদ্ধি, কার্জন হলে ফটোকপি সুবিধা চালু এবং বিভিন্ন ভবনে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। প্রায় তিন বছর বন্ধ থাকা ই-লাইব্রেরি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

নারী শিক্ষার্থীদের জন্য আগামী মাসে জিমনেসিয়াম উদ্বোধন এবং অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ব্রেইল সাইন ও লিফটে টকিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়।

সভায় ডাকসুর জিএস এস এম ফরহাদের পরিচালনায় এজিএস মহিউদ্দিন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনসহ বিভিন্ন সম্পাদক ও সদস্যরা বক্তব্য দেন। সভায় ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য