• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সংখ্যা বেড়ে ৭

ভিওডি বাংলা ডেস্ক    ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত শামসুল আলম (৬৩) গত ২৮ এপ্রিল স্থানীয় সময় রাত ৮টার দিকে মারা যান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শামসুল আলম রংপুর জেলার কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আজিজুল ইসলাম এবং মায়ের নাম শামসুন নাহার। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন।

বাংলাদেশ হজ অফিস, মদিনা আল মুনাওয়ারা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে তিনি বাংলাদেশ হজ অফিসের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন বুধবার ফজর নামাজের পর জানাজা শেষে মদিনার জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় বুধবার পর্যন্ত সৌদি আরবে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী