• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৈশ্বিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ এপ্রিল ২০২৬, ০২:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন সামরিক পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে। এ ধরনের প্রস্তুতির খবরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং তেলের দাম হঠাৎ বেড়ে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে স্বল্প সময়ের কিন্তু শক্তিশালী সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে। এর লক্ষ্য তেহরানের সঙ্গে চলমান অচলাবস্থা ভাঙা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে একই তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

খবরটি প্রকাশের পর বৃহস্পতিবার এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়তে থাকে। উত্তর সাগরের তেলের মূল্য প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলারের বেশি হয়েছে, যা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর সর্বোচ্চ।

একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম প্রায় ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১০৯ ডলারে পৌঁছেছে। বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির তেলের দামও প্রায় ২ শতাংশ বেড়ে ১১৩ ডলারের কাছাকাছি উঠেছে।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়া এবংহরমুজ প্রণালি কার্যত অচল থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। ফলে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা এবং হরমুজ প্রণালির একটি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ও থাকতে পারে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার রেমিট্যান্স
এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার রেমিট্যান্স
আন্তর্জাতিক বাজারে তেলের দামে আবারও ঊর্ধ্বমুখী
আন্তর্জাতিক বাজারে তেলের দামে আবারও ঊর্ধ্বমুখী
এপ্রিলের ২৫ দিনেই ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স
এপ্রিলের ২৫ দিনেই ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স