• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদি পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

চলতি বছর বাংলাদেশ থেকে ৩৯ হাজার ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত মোট ৯৮টি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে জেদ্দায় অবতরণ করেছে। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এসব তথ্য জানিয়েছেন।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত সাতজন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায়। এদের সবাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

সেখানে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ৫ হাজার ৪৮৬ জন হজযাত্রীকে এবং আইটি হেল্পডেস্ক ৮ হাজার ৫৮০ জন হজযাত্রীকে চিকিৎসা সুবিধা দিয়েছে।

মো. লোকমান হোসেন বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। হজ কার্যক্রম ব্যবস্থাপনায় ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৪টি ফ্লাইটে ১৮ হাজার ১৭৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

পরিচালক আরও জানান, বাকি ৩৮ হাজার ৯৩৮ জন হজযাত্রী নির্ধারিত বিমান সংস্থাগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে, গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইটের উদ্বোধন করেন।

উল্লেখ্য, হজ শেষে মুসল্লিদের দেশে ফেরার ফ্লাইট আগামী ৩০ মে জেদ্দা থেকে ছাড়তে শুরু করবে বলে আশা করা হচ্ছে। হজের শেষ ফিরতি ফ্লাইট জেদ্দা ছাড়বে ৩০ জুন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক
ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক
বৌদ্ধ পূর্ণিমায় সম্প্রীতির বার্তা দিলেন প্রধানমন্ত্রী
বৌদ্ধ পূর্ণিমায় সম্প্রীতির বার্তা দিলেন প্রধানমন্ত্রী
সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সংখ্যা বেড়ে ৭
সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সংখ্যা বেড়ে ৭