• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গাড়ি থেকে নেমে কোলে নেওয়া শিশুকে প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পি.এম.
যশোরে বাস থামিয়ে শিশুকে কোলে নেওয়ার ঘটনার পর নিলিমার বাসায় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয় প্রতিনিধি: ছবি: সংগৃহীত

যশোরে এক মানবিক দৃশ্যের জেরে আলোচনায় আসা মা নিলিমা ও তার শিশুসন্তানের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ২৭ এপ্রিল যশোর সফরের সময় ঘটে যাওয়া ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সেদিন ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত গাড়িবহর নিয়ে যশোরের ইনস্টিটিউটের সামনের সড়ক অতিক্রম করছিলেন প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার পাশে ফুল হাতে নিজের শিশুসন্তানকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন নিলিমা। 

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসা ওই মা ও শিশুকে দেখে গাড়ি থামান তিনি। পরে নিজেই নেমে এসে শিশুটিকে কাছে ডেকে নেন এবং কিছুক্ষণ সময় কাটান। মুহূর্তটি উপস্থিত লোকজনের দৃষ্টি কাড়ে এবং তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ঘটনার পর নিলিমা তার ব্যক্তিগত ফেসবুক পেজেও বিষয়টি শেয়ার করেন, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই এটিকে রাজনীতির বাইরে এক মানবিক উদাহরণ হিসেবে দেখেছেন।

এই ঘটনার ধারাবাহিকতায় নিলিমা ও তার শিশুসন্তানের জন্য উপহার পাঠানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে উপহার প্রস্তুত করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যশোরে নিলিমার বাসায় গিয়ে উপহার পৌঁছে দেয়।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ স্থানীয় নেতাকর্মীরা।

উপহার গ্রহণের সময় নিলিমা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বলেন, “এমন সম্মান ও ভালোবাসা তিনি কল্পনাও করেননি। স্থানীয়দের মধ্যেও এ ঘটনা ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
রাজনৈতিক অঙ্গনের বাইরে মানবিক আচরণ হিসেবে ঘটনাটি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা