• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশের সব স্টেডিয়ামের নিরাপত্তায় আনসার মোতায়েন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পি.এম.
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে বাহিনীটির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি’র এই এমওইউ স্বাক্ষরিত হয়: ছবি-ভিওডি বাংলা

গুরুত্বপূর্ণ ক্রিকেট-ফুটবল ভেন্যুসহ দেশের স্টেডিয়ামগুলোর নিরাপত্তায় আরও আনসার সদস্য মোতায়েনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে বাহিনীটির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি’র এই এমওইউ স্বাক্ষরিত হয়।  যার মাধ্যমে দেশের ক্রিকেট ভেন্যুগুলোতে সমন্বিত, আধুনিক ও পেশাদার নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করার একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপিত হলো। 

দেশের ক্রীড়াঙ্গনে নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং বড় পরিসরে খেলার আয়োজন নির্বিঘ্ন করার লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। 

অনুষ্ঠানে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘ক্রীড়াঙ্গনের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক, দক্ষ ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ’

অনুষ্ঠানে বিসিবির এডহক কমিটির সদস্য এবং সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ বলেন, ক্রীড়াঙ্গনে নিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি বিষয়। ক্রিকেট ভেন্যু, খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং দর্শকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা অপরিহার্য।

তিনি জানান, এই চুক্তির আওতায় দেশের বিভিন্ন স্টেডিয়ামে প্রশিক্ষিত আনসার সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করা হবে।

সমঝোতা স্মারক অনুযায়ী, দেশের গুরুত্বপূর্ণ ক্রিকেট ভেন্যুসমূহে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বরিশাল, বগুড়া, রাজশাহী, ফতুল্লা, পূর্বাচল, চট্টগ্রাম ও খুলনা—এই সাতটি স্টেডিয়ামে ২৭২ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হবে।  

তবে ঢাকার মিরপুর, কক্সবাজার এবং সিলেট স্টেডিয়ামে ১০৭ জন অঙ্গীভূত আনসার সদস্য ইতোমধ্যে দায়িত্ব পালন করে আসছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনসারের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী এবং হেড অব সিকিউরিটি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী শামিম ফরহাদ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৪৯ লাখের বেশি: সড়ক পরিবহনমন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৪৯ লাখের বেশি: সড়ক পরিবহনমন্ত্রী
বাস ডিপো সরছে মহাখালী থেকে, যাচ্ছে পূর্বাচলে
বাস ডিপো সরছে মহাখালী থেকে, যাচ্ছে পূর্বাচলে
সড়ক দুর্ঘটনা রোধে সক্রিয় সরকার: সংসদে সেতুমন্ত্রী
সড়ক দুর্ঘটনা রোধে সক্রিয় সরকার: সংসদে সেতুমন্ত্রী