• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা-নারিতা ফ্লাইট চালু ২৭ জুন: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুন ২০২৬, ০৫:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বন্ধ হওয়া সব রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালু করতে চায় সরকার। এ লক্ষ্যে ২৭ জুন চালু হচ্ছে ঢাকা থেকে জাপানের নারিতা রুটের ফ্লাইট, টিকিট বিক্রি শুরু হবে ২০ জুন।

সোমবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে‌ আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিমানমন্ত্রী বলেন, জাপানের নারিতায় বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হলে জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা ও বিবিয়োগ বাড়বে।

২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িক স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ওই সময় হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৪৯ লাখের বেশি: সড়ক পরিবহনমন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৪৯ লাখের বেশি: সড়ক পরিবহনমন্ত্রী
বাস ডিপো সরছে মহাখালী থেকে, যাচ্ছে পূর্বাচলে
বাস ডিপো সরছে মহাখালী থেকে, যাচ্ছে পূর্বাচলে
সড়ক দুর্ঘটনা রোধে সক্রিয় সরকার: সংসদে সেতুমন্ত্রী
সড়ক দুর্ঘটনা রোধে সক্রিয় সরকার: সংসদে সেতুমন্ত্রী