• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢাকা জেলায় এই প্রথম নারী এসপি

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পি.এম.
পুলিশ ক্যাডারের ২৫ ব্যাচের কর্মকর্তা শামীমা পারভীন: ছবি-ভিওডি বাংলা

ঢাকা জেলার ইতিহাসে প্রথমবার পুলিশ সুপার (এসপি) পদে একজন নারী কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার।  

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ ক্যাডারের ২৫ ব্যাচের কর্মকর্তা শামীমা পারভীনকে ঢাকা জেলার এসপি হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদরদপ্তরের এসপি শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে বদরি করা হয়। একই প্রজ্ঞাপনে ঢাকা জেলার বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে বদলি করে পাঠানো হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি করে।

পুলিশের ৬৪ জেলা ইউনিটের মধ্যে ঢাকা জেলা পুলিশকে নানা কারণেই গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।  

বিদায়ি পুলিশ সুপার মিজানুর রহমান ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা জেলার এসপি হিসেবে পদায়ন পেয়েছিলেন।  ওই সময়ে ‘লটারি’র মাধ্যমে কয়েকটি জেলায় এসপি পদায়ন করা হয়, তাতে ঢাকা জেলাও ছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা