• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানে সুলভ শ্রেণিতে ভ্রমণ করবেন অতিরিক্ত সচিবরা

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০১:১০ এ.এম.
ছবি : সংগৃহীত

এখন থেকে সরকারের অতিরিক্ত সচিব ও সমপর্যায়ভুক্ত সকল কর্মকর্তার দাপ্তরিক কাজে বিদেশ ভ্রমণকালে বিমানের বিজনেস ক্লাস বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে সুলভ শ্রেণির আসনে ভ্রমণ করতে হবে। 

বৃহষ্পতিবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১।

বুধবার (২৯ এপ্রিল) পাঠানো প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক চিঠির প্রেক্ষিতে পরের দিন এ নির্দেশনা জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মূলত সরকারের ব্যয় সাশ্রয়ী নীতিমালার অংশ হিসেবে এ নির্দেশনা জারি করা হয়েছে।

ইতোমধ্যে নতুন গাড়ীক্রয়, জ্বালানি, বিদ্যুৎ সাশ্রয়ী বেশ কিছু পদক্ষোপ নিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের উপসচিব র.হ.ম. আলাওল কবির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ হতে গত ৯ অক্টোবর ২০১২ তারিখে ২২১ (১০০০) নং অফিস স্মারকের মাধ্যমে জারিকৃত ‘সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা’ সংক্রান্ত অনুচ্ছেদ ২১(খ)-এ যাই থাকুক না কেন, সরকারের আর্থিক ব্যয় সংকোচনের নিমিত্ত অতিরিক্ত সচিব বা সমপর্যায়ভুক্ত সরকারি বা স্বায়ত্বশাসিত বা স্ব-শাসিত বা সংবিধিবদ্ধ বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তাকে আকাশ পথে বিমানে বিদেশ ভ্রমণকালে বিজনেস ক্লাস বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে সুলভ শ্রেণিতে ভ্রমণের নির্দেশনা প্রদান করা হলো। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। 

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী