• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ১ মে ২০২৬, ১১:২১ এ.এম.
মার্কিন বিমান। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট প্রায় ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম দুটি কার্গো জাহাজ এবং একাধিক বিমানের মাধ্যমে দেশটিতে পৌঁছানো হয়। জাহাজ দুটি হাইফা ও আশদোদ বন্দরে নোঙর করে সরঞ্জাম খালাস করে। বিষয়টি নিশ্চিত করেছে দ্য টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, এসব চালানে ছিল হাজার হাজার আকাশ ও স্থলভিত্তিক গোলাবারুদ, সামরিক ট্রাক, জেএলটিভি (হালকা সাঁজোয়া যান) এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম। পরে এগুলো ট্রাকের মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম জানান, আগামী দিনগুলোতে এই সামরিক সরঞ্জাম সংগ্রহ কার্যক্রম আরও বাড়ানো হবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতের পর থেকে এখন পর্যন্ত ৪০৩টি ফ্লাইট ও ১০টি জাহাজের মাধ্যমে মোট ১ লাখ ১৫ হাজার ৬০০ টনেরও বেশি সামরিক সরঞ্জাম ইসরায়েলে পৌঁছেছে।

এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, যেকোনো সময় ও যে কোনো স্থানে পূর্ণ শক্তিতে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের