• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ১২:০০ পি.এম.
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত চার দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এর প্রভাব পড়েছে সবজির বাজারে। সরবরাহ কমে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম ঠেকেছে ৬০-৮০ টাকায়। এ ছাড়া কোনো কোনো সবজির দাম সেঞ্চুরি পার হয়েছে।

এতে করে স্থির আয়ের মানুষের সংসারের খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। 
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এ চিত্র দেখা গেছে। 

বাজার ঘুরে দেখা গেছে, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গোল বেগুন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি।

একইভাবে কাঁকরোলও প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এ ছাড়া টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। 
কাঁচা মরিচের দামও চাড়া। প্রতি কেজি ১২০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মুরগির দামেও অস্বস্থি রয়েছে। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে হাঁটপানি মাড়িয়ে বাজার করতে এসেছে। এর মধ্যে সবজির চড়া দাম।

এক কেজি বেগুন কিনতেই ১৪০ টাকা চলে গেল। অন্যান্য সবজির দামও বেশ চড়া। কিছুদিন পর পর এভাবে সবজির দাম বাড়লে মানুষজন কী খাবে? 
বিক্রেতারা জানিয়েছেন, সারা দেশে বৃষ্টি হচ্ছে। ফলে সরবরাহ কমে গেছে। যে কারণে সবজির দাম বাড়তি। তবে কিছু কিছু সবজির মৌসুম না হওয়ায়, সেসব সবজির দাম কিছুটা বেশি। 

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠনের চেষ্টা চলছে: নতুন প্রশাসক
ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠনের চেষ্টা চলছে: নতুন প্রশাসক
বাজেটে আবাসন খাতের দাবি উপেক্ষিত: রিহ্যাব
বাজেটে আবাসন খাতের দাবি উপেক্ষিত: রিহ্যাব
৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস