• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০১:৩০ পি.এম.
“বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার দান ও বিশ্বশান্তি কামনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আবদুস সালাম: ছবি-ভিওডি বাংলা

ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সবাই বাংলাদেশী এবং একই ভূখণ্ডে সমঅধিকার ও সমান সম্ভাবনা নিয়ে বসবাস করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (১ মে) রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে “বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার দান ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে শহরের পানি দ্রুত নদীতে নিষ্কাশনের জন্য পর্যাপ্ত আউটলেট রাখা হয়নি। ফলে জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বড় বিনিয়োগ প্রয়োজন। 

তিনি জানান, এ সমস্যা সমাধানে সরকার ও ডিএসসিসি কাজ করছে এবং এর অংশ হিসেবে নিউমার্কেট ও সোয়ারিঘাট এলাকায় দুটি নতুন আউটলেট নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।

নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ড্রেন, বক্স কালভার্ট পরিষ্কার এবং খালের প্রবাহ সচল রাখতে নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। তবে এর সুফল পেতে খাল, নদী ও ড্রেনে পলিথিন বা প্লাস্টিক বর্জ্য না ফেলতে সবার সচেতনতা জরুরি।

তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাসাবো বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সংঘদান, আলোচনা সভা এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী