• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মে দিবসে শ্রমিকদের মহাসমাবেশ, নয়াপল্টনে বাড়ছে উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০১:৫৯ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মহাসমাবেশকে ঘিরে বাড়ছে নেতাকর্মীদের উপস্থিতি। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন হাজারো শ্রমিক ও সমর্থক।

শুক্রবার (১ মে) দুপুরের আগেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেন নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশস্থলে মিলিত হচ্ছে। এতে পুরো এলাকা ধীরে ধীরে পরিণত হচ্ছে এক বড় জনসমাবেশে।

সমাবেশে আসা নেতাকর্মীদের মুখে শোনা যায় নানা স্লোগান। “তারেক রহমান”, “জিয়া-খালেদা”, “দুনিয়ার মজদুর এক হও”, “আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে”-এমন স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা।

আয়োজক সূত্র জানায়, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে এটিই তার প্রথম বড় জনসমাবেশ হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এ কর্মসূচির ঘোষণা দেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা। এতে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

আয়োজকরা জানিয়েছেন, সমাবেশ ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা আশা করছেন, ঢাকা মহানগরী ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক এতে অংশ নেবেন।

তাদের মতে, এবারের সমাবেশের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে এবং শ্রমিক আন্দোলনে নতুন গতি সঞ্চার হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী