• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই-আগস্ট

গণহত্যা বিচারের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ

   ৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪ পি.এম.
শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ মোড়ে অবরোধ

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে শহিদ পরিবার। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ‘জুলাই ২৪ শহীদ পরিবারের’ ব্যানারে শহিদ পরিবারের সদস্যরা এই অবরোধ করেন। এ সময় তারা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতি দাবিতে পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 

জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের কেউ কেউ এ সময় বিচারের বিষয়ে সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান।

অবরোধ কর্মসূচিতে এক অভিভাবক বলেন, আমরা এতোদিন গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে দুয়ারে গিয়েছি। কিন্তু কোনো সমাধান পাইনি। শহিদের রক্তের সঙ্গে এমন অবহেলা মেনে নেওয়া যায় না। 

এক বিক্ষোভকারী বলেন, আওয়ামী ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় নেয়নি। তারা ঘাপটি মেরে সর্বস্তরে বসে আছে। হাসিনার দোসরদের বিচার হতে হবে। 

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদকে সামনে রেখে ডাকাতির পরিকল্পনা ছিল চক্রটির : ডিবি
ঈদকে সামনে রেখে ডাকাতির পরিকল্পনা ছিল চক্রটির : ডিবি
বিশ্বে বায়ু দূষণে শীর্ষে ঢাকা
বিশ্বে বায়ু দূষণে শীর্ষে ঢাকা
গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা
ডিএমপির গণবিজ্ঞপ্তি গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা