• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০৫:৪১ পি.এম.
মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে বক্তব্য দেন আবদুস সালাম: ছবি-ভিওডি বাংলা

বিরোধী দলের উদ্দেশে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, আরে বিএনপি কি ভেসে এসেছে? বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে। তাই জনগণের কাছে আমাদের নেতা যে কমিটমেন্ট করেছেন, সেগুলোই তিনি বাস্তবায়ন করবেন।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। 

আবদুস সালাম বলেন, সংসদে বিরোধী দলের নামে কিছু লোক রয়েছে, যাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তারা বলে বেড়ায় শেখ হাসিনাকে নাকি ১৭ বছর লেগেছে, আর তারা নাকি ছয় মাসে ফেলে দেবে। তিনি বলেন, আপনাদের কথা বাস্তবায়ন করার জন্য জনগণ তাকে ভোট দেয়নি।

তিনি আরও বলেন, তাদের নেতা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর অল্প সময়েই সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকদের ঋণ মওকুফসহ নানা পদক্ষেপে সাধারণ মানুষ উপকৃত হয়েছে। এছাড়া ঢাকা মহানগরীতে হকারদের পুনর্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী কার্যক্রম চলমান রয়েছে।

নেতার কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নেতা সবসময় জনগণের খোঁজখবর রাখেন। কোথাও কোনো সমস্যা দেখলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

আবদুস সালাম জানান, আজ তিনি (প্রধানমন্ত্রী) যে রাস্তা দিয়ে আসছিলেন, সেখানে ময়লা-আবর্জনা দেখে সঙ্গে সঙ্গে বিষয়টি আমার নজরে এনেছেন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজ আমরা আমাদের নেতার বক্তব্য শুনব। তিনি সদ্য রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন—ভোটের কালির দাগ এখনো শুকায়নি। এই স্বল্প সময়েই তিনি যেসব কাজ করেছেন, তা সাধারণ মানুষের পক্ষে গেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই মাসে শুরু হওয়া এসব উদ্যোগ আগামী পাঁচ বছরে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।

শেষে তিনি নেতার সুস্বাস্থ্য কামনা করে বলেন, তার নেতৃত্বে দেশে সুশাসন ফিরে আসবে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। সাধারণ মানুষ তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী