• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হাজীর ছদ্মবেশে হজ ক্যাম্পে চুরি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০৮:৫১ পি.এম.
হাবিবুর রহমান ও নাদিম সরকার : ছবি : সংগৃহীত

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজীর ছদ্মবেশে চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে চুরি হওয়া বিপুল পরিমাণ সৌদি রিয়াল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (১ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. হাবিবুর রহমান ও মো. নাদিম সরকার। তারা হাজীর ছদ্মবেশে আশকোনা হজ ক্যাম্পে প্রবেশ করে এক হজযাত্রীর কাছ থেকে ২২ হাজার সৌদি রিয়াল চুরি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ এপ্রিল বিমানবন্দর থানার অধীন আশকোনা হজ ক্যাম্পে এ চুরির ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী হজযাত্রী বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে এবং অভিযুক্তদের শনাক্তে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে।

এরই ধারাবাহিকতায় বিমানবন্দর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে একই রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ভোর ৪টার দিকে মো. নাদিম সরকারকে গ্রেপ্তার  করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নাদিম সরকারের দেখানো একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। পাশাপাশি মানি এক্সচেঞ্জের মাধ্যমে রূপান্তরিত ৯০ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, চুরির ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে হজ ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী