• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক    ১ মে ২০২৬, ০৯:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সম্ভাবনাও কমে গেছে। এসব কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এদিন বিশ্ববাজারে স্বর্ণের দাম এক শতাংশের বেশি কমেছে।

প্রতিবেদন অনুযায়ী, জিএমটি সময় দুপুর ১টা ৩০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৮৮ দশমিক ৩২ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের শুরুতে দাম আরও কমে ৪ হাজার ৫৫৯ দশমিক ৪৮ ডলারে নেমে আসে।

চলতি সপ্তাহজুড়ে স্বর্ণের দাম প্রায় ২.৩ শতাংশ কমার পথে রয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অন্য মূল্যবান ধাতুর বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে। রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে প্লাটিনামের দাম ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯১ দশমিক ৮০ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণবাজারে এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি