• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দ্রুত নিয়োগ পাবেন ১৪ হাজারের বেশি শিক্ষক: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি    ১ মে ২০২৬, ১০:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শর্তসাপেক্ষে খুব শিগগিরই নিয়োগ কার্যকর করা হবে।

শুক্রবার (১ মে) বিকালে কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠ প্রাঙ্গণে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার ৩০০ জন সহকারী শিক্ষককে শর্তসাপেক্ষে দ্রুত যোগদানের সুযোগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ায় এ বিষয়ে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। তবে সবদিক বিবেচনায় নিয়ে সরকার নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে কাজ করছে।

এছাড়া তিনি জানান, এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের বদলি কার্যক্রমও শিগগিরই শুরু করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান রাসেল এবং মোসাদ্দেক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন  চাল জব্দ, গ্রেপ্তার ১
শেরপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন  চাল জব্দ, গ্রেপ্তার ১
পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত