• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিগগিরই বেসরকারি শিক্ষকদের বদলি শুরু হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ০১:৩২ এ.এম.
শিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের বদলি খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার পাশাপাশি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষকদের নিয়োগ প্রদানও শুরু হবে।

শুক্রবার (১ মে) বিকালে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়াকে আনন্দময় করে তোলা হবে। ভবিষ্যতে দেশ গড়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, মেয়েদের জন্য ফ্রক, জুতা ও ব্যাগ দেওয়া হবে এবং মিড ডে মিল্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাজমুন নাহার বেবী।

ভিওডি বাংলা/ বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী