• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ১১:২৬ এ.এম.
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং পরে সাড়ে ১০টার দিকে মাজার জিয়ারতে অংশ নেন।

মাজারে পৌঁছে প্রধানমন্ত্রী দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, পরে তিনি সিলেট নগরীর চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন। দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এ আয়োজনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দিনের শেষ কর্মসূচিতে তিনি সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। এরপর সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেট শহর ও বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ