• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সিলেটে ৪৬০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ১২:০২ পি.এম.
নগরের চাদনিঘাট এলাকায় এই প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী: ছবি-ভিওডি বাংলা

সিলেটে ৪৬০০ কোটি টাকা ব্যয়ের মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

শনিবার (২ মে) বেলায় ১১টায় তিনি নগরের চাদনিঘাট এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রকল্প সম্পর্কে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন। এ সময় তারা মেগা এই প্রকল্পকে সিলেটের জন্য সবচেয়ে বড় প্রকল্প বলে উল্লেখ করেন।  

তারা বলেন, প্রকল্প বাস্তবায়িত হলে ফ্লাশফ্ল্যাড থেকে নগর রক্ষাসহ সৌন্দর্য বেড়ে যাবে। প্রকল্পের মধ্যে রয়েছে সুরমার নদীর সিলেট নগর অংশের ১৭ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ ও দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ। এতে ফ্লাশফ্ল্যাড থেকে নগর রক্ষা পাবে এবং নগরের সৌন্দর্য আরও বিকশিত হবে বলে জানান তারা।

এই প্রকল্পের অধীনে নগরের কয়েকটি ছড়ায় স্লুইস গেট নির্মাণ করা হবে। এতে করে নগরের জলাবদ্ধ পানি পাম্পের মাধ্যমে সেচে সুরমা নদীতে ফেলা হবে। এছাড়া নগরের সুরমা অংশের তলদেশ খনন করা হবে বলে জানিয়েছেন সিটি’র কর্মকর্তারা।

২০২২ সালে বন্যার পর এই প্রকল্পটি গ্রহণ করেছিলেন সাবেক মেয়র ও বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এই প্রকল্পটি বর্তমানে সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় রয়েছে। সরকার ও বিদেশি অর্থায়নে এ প্রকল্পের কাজ  শেষ করা হবে বলে জানিয়েছেন সিটি’র প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা