• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারকে সময় দিতে হবে, আস্থা রাখতে হবে: জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ০২:৩০ পি.এম.
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক : ছবি-ভিওডি বাংলা

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনের পর মাত্র আড়াই থেকে তিন মাসের মাথায় সরকারের প্রতি অবিশ্বাস সৃষ্টি করা উচিত নয়। ১৬ বছর যেভাবে অপেক্ষা করা হয়েছে, সেই তুলনায় নতুন সরকারকে সময় দিয়ে কাজের সুযোগ দেওয়া প্রয়োজন।

শনিবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি সব কথা বলেন।

তিনি বলেন, ১৭ তারিখে শপথ গ্রহণের মধ্য দিয়ে যে নতুন যাত্রা শুরু হয়েছে, তার প্রতিফলন ইতিমধ্যে দেখা যাচ্ছে। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ।

জয়নুল আবদিন ফারুক বলেন, “তিন মাসেই যদি সব কাজ শেষ করা  যেত, তাহলে বাকি সময়ের দরকার হতো না ? সরকারকে সময় দিতে হবে এবং আস্থা রাখতে হবে।”

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। অতীতের শাসনামলে অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিকে পুনর্গঠন করতে সময় লাগবে। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সরকারের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা অবশ্যই প্রয়োজন, তবে অল্প সময়ের মধ্যেই সরকার পতনের মতো বক্তব্য হতাশাজনক। “১৫ দিনের মাথায় উৎখাতের কথা বলা ঠিক নয়।

 তিনি গণতন্ত্র, সংবিধান ও জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। একই সঙ্গে অতীতের রাজনৈতিক নির্যাতন, মামলা ও দমন-পীড়নের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এসবের পরই জনগণের সমর্থনে বর্তমান সরকার গঠিত হয়েছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সরকার যেন গণতন্ত্র ও মানুষের সেবায় নিবেদিত থাকতে পারে, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।

 তিনি দলীয় নেতা-কর্মী ও জোটের নেতাদের উদ্দেশে বলেন, সংসদের ভেতরে যেমন সহযোগিতার কথা বলা হয়, বাইরে গিয়েও সেই একই অবস্থান বজায় রাখা উচিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী