• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ০২:৩৬ পি.এম.
রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নজরুল ইসলাম খান: ছবি-ভিওডি বাংলা

দেশের আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, কেউ রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়ালে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

শনিবার (২ মে)  রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, দেশের আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই। কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে বিএনপি নয়, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

নজরুল ইসলাম খান আরও বলেন, পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কখনোই জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। তাই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত আইন নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। যদি কেউ আইন লঙ্ঘন করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং সেটি তারা মেনে নেবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের সময় টিকে থাকার লড়াইয়ে দলের কাউন্সিল আয়োজন করা সম্ভব হয়নি। তবে দ্রুতই বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোর কাউন্সিল সম্পন্ন করা হবে।

এসময় জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুজ্জামান, দক্ষিণের আহ্বায়ক মোঃ সুমন ভুইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওরা ডাকাত, আইনশৃঙ্খলা বাহিনী নয়
ওরা ডাকাত, আইনশৃঙ্খলা বাহিনী নয়
জিয়া পরিষদের নামে ‘দোকান’ খুলবেন না: মির্জা ফখরুল
জিয়া পরিষদের নামে ‘দোকান’ খুলবেন না: মির্জা ফখরুল
সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি : মির্জা ফখরুল
সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি : মির্জা ফখরুল