• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ০৩:০৫ পি.এম.
শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় বক্তব্য দেন ফখরুল ইসলাম: ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদ ও উচ্চ কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি গঠনের প্রস্তাবে বিএনপি কখনোই একমত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (২ মে) রাজধানীর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “জুলাই সনদের প্রতিটি ধাপে আমরা অংশ নিয়েছি। কিছু বিষয়ে আমরা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছি, তবুও স্বাক্ষর করেছি। কিন্তু এখন বলা হচ্ছে সবই বাস্তবায়ন করতে হবে-এটা ঠিক নয়। উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং সংবিধান সংস্কার পরিষদ-এই দুই বিষয়েই আমরা একমত হইনি। সব সিদ্ধান্ত সংসদের মাধ্যমেই হওয়া উচিত।”

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। কিন্তু সংস্কারের নামে অন্য রাজনৈতিক শক্তি, বিশেষ করে জামায়াত, যে আন্দোলন করছে-তার উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

দেশে অনিয়ম ও দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন একটি সমাজ তৈরি করেছে যেখানে নৈতিকতা ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। সরকারের ভেতরে যত গভীরে যাচ্ছি, ততই উদ্বেগ বাড়ছে। চারদিকে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি-তদবির ছাড়া যেন কিছুই হচ্ছে না। গত ১৫ বছরে এই পরিস্থিতি তৈরি হয়েছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী