• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পূর্বধলায় বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৩

নেত্রকোনা প্রতিনিধি    ২ মে ২০২৬, ০৪:৩৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে পূর্বধলা উপজেলার মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসের পাশে ইলাশপুর নামক স্থানে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী ‘আল্লাহ দান’ পরিবহন নামক (ফেনী-জ-১১-০০০৩) যাত্রীবাহী বাসটি সকাল সাড়ে ৮টার দিকে পূর্বধলার ইলাশপুর চৌরাস্তা ক্রস করে ফায়ার সার্ভিসের সামনে পৌছলে ময়মনসিংহ থেকে পূর্বধলাগামী (ময়মনসিংহ-থ-১১-৫০০১) একটি দ্রুতগতির সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই আয়নাল হক (৫৭) নামক একজন নিহত হয়। নিহত আয়নাল পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।

এ দুর্টঘনায় আরও ৪ জন আহত হয়। স্থানীয় লোকজন ও পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (প্রায় ৫০ বছর বয়সী) আরও একজন পুরুষ মারা যায়।

সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি (এমবিবিএস), পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়ার গ্রামের কাসেম আলীর ছেলে মোল্লা মিয়া (৪৫) এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার আব্দুল আজিজের ছেলে মো. মনির হোসেন (২৩)। তারা বর্তমানে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।  

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। হাসপাতালে মারা যাওয়া অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 ভিওডি বাংলা/এ কে এম এরশাদুল হক জনি/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটুয়াখালীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে কারাদণ্ড
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে কারাদণ্ড
রাজশাহী অঞ্চলে আমের ভালো ফলনের আশা
রাজশাহী অঞ্চলে আমের ভালো ফলনের আশা