• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নিজের অধিকার নিজেকেই অর্জন করতে হয়: আবদুস সালাম

   ২ মে ২০২৬, ০৮:১৪ পি.এম.
বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

বর্তমান বিশ্বে টিকে থাকার লড়াইয়ে নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হয়—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, আজকের বিশ্বে ‘সারভাইভাল অব দ্য ফিটেস্ট’ বাস্তবতা। নিজের অধিকার নিজেকেই অর্জন করতে হয়, কিন্তু আমরা সেই জায়গায় পিছিয়ে আছি।

শনিবার (২ মে) রাজধানীর শেরাটন হোটেলে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক-২০২৬ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, চার দশকের পথচলা বড় অর্জন হলেও বৃহত্তর ময়মনসিংহবাসীর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ হওয়া। নিজ নিজ জেলার উন্নয়নের জন্য যেভাবে সোচ্চার হওয়া দরকার, পারস্পরিক সহযোগিতা দরকার—সে ক্ষেত্রে আমরা অন্য বিভাগের তুলনায় পিছিয়ে

তিনি আরও বলেন, বর্তমানে জনপ্রতিনিধিরা নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেন, যা স্বাভাবিক। তবে বৃহত্তর ময়মনসিংহের ক্ষেত্রে সেই সমন্বিত উদ্যোগের ঘাটতি রয়েছে। এই দৃষ্টিভঙ্গির অভাবেই আমরা নানা ক্ষেত্রে পিছিয়ে আছি। বৃহত্তর ময়মনসিংহ থেকে বহু গুণীব্যক্তি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও, সে তুলনায় অঞ্চলটির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

এর জন্য পারস্পরিক ঐক্যের অভাবকে দায়ী করে আবদুস সালাম বলেন, আমাদের মধ্যে নাড়ির টান তৈরি করতে হবে। ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। আমরা অনেক সময় গ্রুপিং করি, একে অপরকে সহ্য করতে পারি না এটাই আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ।

তিনি আহ্বান জানান, দেশ-বিদেশে যেখানেই থাকুন ময়মনসিংহের মানুষের প্রয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে।

সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহ সমিতি একটি মূল সংগঠন, যার বিকল্প নেই। সবাইকে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ময়মনসিংহের কৃষ্টি-সংস্কৃতি, শিক্ষা ও কৃষিতে ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, এক সময় এ অঞ্চল অনেক এগিয়ে থাকলেও বর্তমানে কিছুটা পিছিয়ে পড়েছে।

দেশ এখন গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে। সরকার, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা