• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজাপুরে দুই খাল খনন প্রকল্পের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে আশা

ঝালকাঠি প্রতিনিধি    ৩ মে ২০২৬, ০৫:৫০ এ.এম.
রাজাপুরে দুই খাল খনন প্রকল্প। ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জলাবদ্ধতা দূরীকরণ ও কৃষি সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে দুটি খাল খনন প্রকল্পের কাজ শুরু হয়েছে। শনিবার (২ মে) সকালে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী কার্যক্রমের শুরু হয় সকাল ১০টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠী এলাকার গোড়াখাল থেকে। খালটি ভাতকাঠী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে আদাখোলা ধোপা বাড়ি পর্যন্ত বিস্তৃত হবে।

পরবর্তীতে বেলা ১১টার দিকে রাজাপুর সদর ইউনিয়নের ফকিরহাট এলাকায় দ্বিতীয় একটি খাল খনন কাজের উদ্বোধন করা হয়। এ খালটি ফকিরহাট থেকে শুরু হয়ে শোহরাপ মোল্লার বাড়ি হয়ে শিকদার বাড়ি পর্যন্ত সম্প্রসারিত হবে।

রাজাপুরে দুই খাল খনন প্রকল্পের উদ্বোধন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বসারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুটি খাল খনন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩ লাখ টাকা। সংশ্লিষ্টদের মতে, খাল দুটি পুনঃখনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। এতে করে স্থানীয় কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে।

ভিওডি বাংলা/মোঃ মাহিন খান/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার