• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজ শপথ নেবেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

নিজস্ব প্রতিবেদক    ৩ মে ২০২৬, ০৬:৫৭ এ.এম.
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য আজ রোববার (৩ মে) রাতে শপথ নেবেন। একই সঙ্গে আদালতের নির্দেশে নির্বাচন কমিশনের বাছাইয়ে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। পরদিন ৩০ এপ্রিল নির্বাচিতদের নাম-ঠিকানা উল্লেখ করে গেজেট প্রকাশ করা হয়।

গেজেট অনুযায়ী, সংরক্ষিত আসনের ৪৯ সংসদ সদস্যের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন রয়েছেন।

রোববার শপথগ্রহণের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

অন্যদিকে মনোনয়নপত্র বাছাই প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হয়েছে এবং দাপ্তরিক প্রক্রিয়া শেষে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকাল ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে বিলম্ব দেখিয়ে তা গ্রহণ করা হয়নি। পরে তিনি উচ্চ আদালতে আবেদন করলে আদালত নির্বাচন কমিশনকে তাঁর মনোনয়ন গ্রহণ করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া মনিরা শারমিন উচ্চ আদালতে রিট করেছেন। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু
তিন ধাপে নতুন বেতন কাঠামো, কার্যকর ১ জুলাই থেকে
তিন ধাপে নতুন বেতন কাঠামো, কার্যকর ১ জুলাই থেকে
২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করবে যুক্তরাষ্ট্র
২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করবে যুক্তরাষ্ট্র