• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভুরুঙ্গামারীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি    ৩ মে ২০২৬, ০৮:০৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি  সংঘর্ষে লিটন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলামের ছেলে, পেশায় রাজমিস্ত্রি। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে ঈশ্বর বড়ুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেলে  ভুরুঙ্গামারী বাস টার্মিনালে আসার পথে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিটন রাস্তায় ছিটকে পড়েন, ফেটে যায় তার মাথা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে আসেন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রংপুর যাওয়ার পথেই তার মৃত্যু হয় ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিমা তাসনীম বলছিলেন, দুর্ঘটনায় আহত ব‍্যক্তির মাথা ফেটে রক্তক্ষরণ হয় প্রচুর। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুরে রেফার্ড করা হয় । 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ  (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১২ লাখ টাকাসহ সৌদি প্রবাসীর স্ত্রী-ছেলে নিখোঁজ
ছবি: সংগৃহীত
যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রতীকী ছবি
সুন্দরবনে বনদস্যু-কোস্ট গার্ডের গোলাগুলিতে নিহত ১