• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

   ৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে "March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে সরকারি তিতুমীর কলেজে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

এ সময় তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা পতিত স্বৈরাচার সরকারের নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন কর্তৃক নির্যাতিতদের বিচার দাবি জানায় এবং অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। 

স্মারকলিপি প্রদানের পর সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে ওয়াসিম, সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ বলে স্লোগান দিতে দেখা যায়। এসময় তারা জুলাই-আগস্টের  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান।

"March for Justice" কর্মসূচির সভাপতিত্ব করেছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন ও উপস্থাপন করেছেন সদস্য সচিব সেলিম রেজা। উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ, হাফিজুল্লাহ্ হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রিপন, মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক, কবির হোসেন ফকিরসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৫ চেয়ারম্যান ও ৭ ডিন
পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৫ চেয়ারম্যান ও ৭ ডিন
উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি