• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পূর্বধলায় ৬শ’ কেজি ভারতীয় জিরাসহ আটক ১

নেত্রকোণা প্রতিনিধি    ৩ মে ২০২৬, ০২:১৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে আনা ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারিকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।

রোববার (৩ মে) ভোর ৫ টা ২০ মিনিটে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশ  দিকে জারিয়া আনসার ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারত থেকে আনা ২১ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে। জব্দকৃত জিরার ওজন প্রায় ৬০০ কেজি। জব্দকৃত জিরার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৭৮ হাজার টাকা। 

এ সময় জিরা চোরাচালানের সঙ্গে জড়িত শাহীন মিয়া (২৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটক শাহীন কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সগড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। জব্দকৃত মালামালসহ আটককৃত চোরাকারবারি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/এ কে এম  এরশাদুল হক জনি/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১২ লাখ টাকাসহ সৌদি প্রবাসীর স্ত্রী-ছেলে নিখোঁজ
ছবি: সংগৃহীত
যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রতীকী ছবি
সুন্দরবনে বনদস্যু-কোস্ট গার্ডের গোলাগুলিতে নিহত ১