• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জেলা প্রশাসকদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৩ মে ২০২৬, ০২:১৯ পি.এম.
ছবি : সংগৃহীত

ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের জন্য একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  এর মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, খাদ্যে ভেজাল ও বাল্যবিবাহ রোধসহ বেশ কয়েকটি বিষয়ে ডিসিদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধন হয়। এবার চার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে মোট অধিবেশন থাকছে ৩৪টি। এর মধ্যে কার্য অধিবেশন ৩০টি এবং অংশগ্রহণকারী মন্ত্রণালয় বা বিভাগের সংখ্যা হচ্ছে ৫৬টি।

সম্মেলনে নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসিদের মাঠ পর্যায়ে কাজ করার জন্য সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দেন।

দুর্নীতির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘জনপ্রশাসনকে দুর্নীতির দিকে ঠেলে দেয় এবং কর্মকর্তাদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।’

একই সঙ্গে সততা, মেধা ও দক্ষতাই জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি; এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত থাকতে বলেন তিনি।

বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা বাস্তবায়নে ডিসিদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) কার্যক্রম বাড়ানো এবং জনগণের ন্যায্য অভিযোগগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন তিনি।

সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, বাল্যবিবাহ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, খাদ্যে ভেজালকারীদের কোনোভাবেই ছাড় না দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সব জেলায় ছাত্র-ছাত্রীদের সংস্কৃতি বা খেলাধুলার প্রতিযোগিতা শুধু শীতকাল নয়, সব মৌসুমে আয়োজনের ব্যবস্থা নিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। দেশকে বন্যা ও খরা থেকে বাঁচাতে ডিসিদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি।

সমাজ থেকে পুরোপুরি বৈষম্য শেষ করা হয়ত সম্ভব নয়।

তবে ধর্ম-বর্ণের কোনো বৈষম্য না করে একটি নৈতিক রাষ্ট্র গঠন করাই বিএনপি সরকারের মূল চাওয়া জানিয়ে প্রধানমন্ত্রী বিষয়ে কাজ করতে নির্দেশনা দেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা