• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধানমন্ডি ৩২

ভুড়িভোজের জন্য আনা হয়েছে গরু

   ৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই বাড়িটি ভাঙতে সেখানে একত্রিত হতে থাকেন হাজার হাজার ছাত্র-জনতা। মধ্যরাত থেকে শুরু ভাঙা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালেও ভাঙতে দেখা গেছে।

এদিন দুপুরের পর একটি পিকআপে করে কয়েকজনকে একটি গরু নিয়ে ওই বাড়িটির সামনে আসতে দেখা যায়। গরুটির গায়ে একটি সাদা কাগজে প্রিন্ট করে লেখা, ‘মাদি কিলার হাসিনা’।

সংবাদকর্মীরা জানতে চাইলে তারা জানান, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ফ্যাসিবাদের কিবলা। এটিকে বাংলাদেশের ছাত্র-জনতা ধ্বংস করে ফ্যাসিবাদের কবর রচনা করবে। আর সেই আনন্দে ভুড়িভোজের আয়োজন করতে গরুটি আনা হয়েছে। তবে ভুড়িভোজের আয়োজন ঠিক কখন হবে তা স্পষ্ট করে জানাননি তারা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন। সেখানে তিনি ভুড়িভোজের কথা উল্লেখ করে লেখেন, ‘শুক্রবার সন্ধায় ৩২ নম্বরে ভুড়িভোজ হবে, ইনশাআল্লাহ৷’ পোস্টে ইলিয়াস আরও লেখেন, ‘মেজর ডালিম স্যার দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন।’ 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদকে সামনে রেখে ডাকাতির পরিকল্পনা ছিল চক্রটির : ডিবি
ঈদকে সামনে রেখে ডাকাতির পরিকল্পনা ছিল চক্রটির : ডিবি
বিশ্বে বায়ু দূষণে শীর্ষে ঢাকা
বিশ্বে বায়ু দূষণে শীর্ষে ঢাকা
গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা
ডিএমপির গণবিজ্ঞপ্তি গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা