• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চলন্ত বিমানে নাটকীয় ঘটনা, দরজা খুলে লাফ দিলেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক    ৩ মে ২০২৬, ০৫:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সিওয়েতে চলন্ত অবস্থায় হঠাৎ এক যাত্রী বিমানের দরজা খুলে নিচে লাফ দেন। এই অপ্রত্যাশিত ঘটনায় বিমানে থাকা অন্য যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভোরের দিকে বিমানটি অবতরণের পর রানওয়ে ছেড়ে ট্যাক্সিওয়েতে ধীরে চলছিল। ঠিক সেই সময়ই ওই যাত্রী আচমকা দরজা খুলে নিচে লাফ দেন। ঘটনার পরপরই বিমানের ভেতরে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। খবরটি এনডিটিভির বরাতে জানা যায়।

চেন্নাই বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঘটনাটি রানওয়েতে হয়নি। তিনি বলেন, যাত্রীটি যখন লাফ দেন তখন বিমানটি খুব ধীরগতিতে চলছিল। এতে কোনো প্রাণহানি বা বিমানের ক্ষয়ক্ষতি হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যাত্রী অসুস্থতার কারণে এমন আচরণ করেছেন। এক কর্মকর্তা জানান, তিনি বমিভাবের কথা জানিয়েছিলেন এবং বিমানের ভেতরে অন্তত দু’বার বমি করেন বলেও জানা যায়। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন।

ঘটনার পর পাইলট সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষকে সতর্ক করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাকর্মীরা ওই যাত্রীকে আটক করে পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

তবে যাত্রীর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। কিছু সূত্রে জানা গেছে, তিনি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলার বাসিন্দা হতে পারেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রজেক্ট ফ্রিডমে অংশ নেবে ১৫ হাজার সেনা
হরমুজে মার্কিন অভিযান প্রজেক্ট ফ্রিডমে অংশ নেবে ১৫ হাজার সেনা
অভিষেকেই চমক থালাপতির
অভিষেকেই চমক থালাপতির
মমতার জরুরি ভিডিও বার্তা, যা বললেন
মমতার জরুরি ভিডিও বার্তা, যা বললেন