• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নতুন বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক

   ৩ মে ২০২৬, ০৫:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অবসরপ্রাপ্ত কর কমিশনার কাজী ইমদাদুল হককে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৩ মে) বিএসটিআইতে মহাপরিচালক হিসেবে যোগদান করেন কাজী ইমদাদুল হক।

কাজী ইমদাদুল হক বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে তিনি ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এবং এনবিআর-এর কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৮৮ সালে সিভিল সার্ভিসে যোগদানের পর থেকে কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে দায়িত্ব পালন করেছেন কাজী ইমদাদুল হক। আন্তর্জাতিক করনীতি এবং দ্বৈত কর পরিহার চুক্তি (ডি‌টিএএ) বিষয়ে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব ছিলেন তিনি।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এম.এসসি-তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন কাজী ইমদাদুল হক। তার গবেষণাধর্মী গ্রন্থ ‘কালো টাকা’ একটি আলোচিত গ্রন্থ।

কাজী ইমদাদুল হক টেলিভিশনে আয়কর বিষয়ক অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে মানুষের মধ্যে কর সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা