• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করল জবি ছাত্রদল

ক্যাম্পাস প্রতিনিধি    ৩ মে ২০২৬, ০৫:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে শাখা ছাত্রদল।

আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব সামসুল আরেফিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সাফল্য কামনা করা হয়।

কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে নতুন যারা এসেছে, তারা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাদের সুশিক্ষা, নৈতিকতা ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে গড়ে উঠতে হবে। আমরা চাই, তারা মুক্ত চিন্তা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে যাক।”

তিনি আরও বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চায়। যেকোনো সমস্যা বা প্রয়োজনে আমরা সহযোগিতা করার চেষ্টা করব।”

কর্মসূচিতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মোস্তাফিজ রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান মাহমুদ, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নাহিয়ান বিন অনিক, নজরুল ইসলাম মামুন, রাশেদ আমিন, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাসেল মিয়া সহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য