• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নাসির উদ্দীন আহমেদ পিন্টুর কবর জিয়ারত করলেন আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৩ মে ২০২৬, ০৯:০০ পি.এম.
নাসির উদ্দীন আহমেদ পিন্টুর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করেছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ পিন্টুর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।  

রোববার (৩ মে)  মরহুমের রূহের মাগফেরাত কামনা করে রাজধানীর আজিমপুর কবরস্থানে তারা এ কবর জিয়ারত করেন।

পরে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের এই দিনে নাসির উদ্দীন আহমেদ পিন্টু মৃত্যুবরণ করেন। ওইদিন দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

পিন্টুর পরিবার তার মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করে আসছে। তবে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ অভিযোগ অস্বীকার করেন।

নাসির উদ্দীন আহমেদ পিন্টু পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার পরিবার ও বিএনপির অভিযোগ, তৎকালীন সরকারের আমলে কারাগারে নির্যাতনের শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের অভিযোগ নাকচ করেছে।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয়
ডিএসসিসি প্রশাসক পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয়
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার