• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নীলফামারী

তেল বিতরণে একাধিক অনিয়ম, ফিলিং স্টেশনকে জরিমানা

নীলফামারী প্রতিনিধি    ৪ মে ২০২৬, ০৪:৫১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নীলফামারী সদর উপজেলায় তেল বিতরণে একাধিক অনিয়মের অভিযোগে রশিদা ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ মে) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ।

অভিযান সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে বোতল ও জারে তেল বিক্রি, ফুয়েল কার্ড ব্যতীত তেল বিতরণ এবং পরিমাপে অসঙ্গতির মতো একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব কার্যক্রম সরকার নির্ধারিত নীতিমালার পরিপন্থী হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

ভিওডি বাংলা/মোঃ মাইনুল হক/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১২ লাখ টাকাসহ সৌদি প্রবাসীর স্ত্রী-ছেলে নিখোঁজ
ছবি: সংগৃহীত
যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রতীকী ছবি
সুন্দরবনে বনদস্যু-কোস্ট গার্ডের গোলাগুলিতে নিহত ১