• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিলিয়ে যাচ্ছেন মমতা, সংখ্যা বাড়ছে শুভেন্দুর

কলকাতা প্রতিনিধি    ৪ মে ২০২৬, ০১:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের বর্তমান মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিপরীতে ক্রমেই এগিয়ে যাচ্ছেন বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।
সোমবার পশ্চিমবঙ্গে চতুর্থ রাউন্ড ভোট গণনা শেষে ১৮২ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বিপরীতে, অনেকটাই পিছিয়ে আছে মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস।

তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল ১১৭ আসনে এগিয়ে থাকলেও চতুর্থ রাউন্ড শেষে সেই সংখ্যা নেমে এসেছে ১০৯-এ। এছাড়া বাম দল সিপিএম দুটি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে।

পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। একটি আসনের নির্বাচন স্থগিত হওয়ায় এদিন ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে।

এর আগে, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দু’টি আসন পেয়েছিল অন্যরা।

ভিওডি বাংলা/আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মমতার জরুরি ভিডিও বার্তা, যা বললেন
মমতার জরুরি ভিডিও বার্তা, যা বললেন
টালমাটাল মমতার মসনদ, জয়ের হাতছানি শুভেন্দুর শিবিরে
টালমাটাল মমতার মসনদ, জয়ের হাতছানি শুভেন্দুর শিবিরে
প্রতিশোধ নিতে মুখিয়ে মমতা, শঙ্কাহীন শুভেন্দু
প্রতিশোধ নিতে মুখিয়ে মমতা, শঙ্কাহীন শুভেন্দু