• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

   ৪ মে ২০২৬, ০২:৪২ পি.এম.
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়েছে। রিটে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত Reciprocal Trade Agreement (RTA)-এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

এতে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়। সোমবার পিটিশনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাঈদুল ইসলাম পলক এবং ফাইলিং আইনজীবী হিসেবে সুবীর নন্দী দাস মামলাটি উপস্থাপন করেছেন। রিট পিটিশনটি হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায়ের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

পিটিশনে উল্লেখ করা হয়, উক্ত চুক্তিটি স্পষ্টতই অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের পাশাপাশি সাধারণ জনগণের জন্যও ক্ষতিকর। এই প্রেক্ষিতে জনস্বার্থ রক্ষার উদ্দেশ্যে তিনি সাধারণ জনগণের পক্ষে প্রতিনিধিত্বমূলক ক্ষমতায় এই রিট পিটিশনটি দায়ের করেছেন এবং বৃহত্তর জনস্বার্থ সংরক্ষণের জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুক্তিটি আলোচনার ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং জনকল্যাণ রক্ষায় ব্যর্থ হয়েছে।

পিটিশনে বলা হয় যে, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ওপর অসম ও অতিরিক্ত দায়বদ্ধতা আরোপ করা হয়েছে। শুল্ক কাঠামো দেশের জন্য প্রতিকূল, নিয়ন্ত্রক স্বায়ত্তশাসন হ্রাস পেতে পারে এবং দেশের অভ্যন্তরীণ শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও সংবিধানে নির্ধারিত চুক্তি প্রণয়ন সংক্রান্ত প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগে এই চুক্তির সাংবিধানিক বৈধতাও প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী