• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জিয়ার সমাধিতে বিএনপির নবনির্বাচিত নারী এমপিদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ০২:৫৪ পি.এম.
জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন নবনির্বাচিত এমপিরা। ছবি: ভিওডি বাংলা

বিএনপির সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি, 

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এ সময় ফাতেহা পাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নারী আসনের সংসদ সদস্যরা সাহস ও নিষ্ঠার সঙ্গে জনগণের অধিকার আদায়ে কাজ করবেন।

তিনি বলেন, মেধাবী ও শিক্ষিত তরুণীদের রাজনীতিতে এগিয়ে আসা প্রয়োজন। তরুণ প্রজন্ম তাদের দূরদর্শী ও প্রগতিশীল চিন্তাধারার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

ফখরুল আরও বলেন, 'বাংলাদেশ ফার্স্ট' বা 'সবার উপরে বাংলাদেশ' স্লোগানকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি নারী এমপিদের সংসদের ভেতরে সীমাবদ্ধ না থেকে রাজপথেও সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে।

কর্মসূচিতে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। এ সময় তারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

ভিওডি বাংলা/সবুজ/বিন্দু  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা